কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরের কাউন্সিলর প্রার্থীকে ঢাকায় তলব ইসির

গাজীপুরের কাউন্সিলর প্রার্থীকে ঢাকায় তলব ইসির
‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দিবেন না’—এমন ত্রাস সৃষ্টি ও ভীতিমূলক বক্তব্য দেওয়ায় গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানকে ঢাকায় তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে আগামীকাল বুধবার বিকেল ৩টার দিকে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমান। তিনি জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ওই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন এবং তদন্তে বর্ণিত বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১০

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১২

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৪

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৫

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৭

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৮

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৯

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

২০
X