কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব, ভোট দিয়ে জায়েদা খাতুন

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব, ভোট দিয়ে জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আজ সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলমও ভোট দেন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যা-ই হোক, তা মেনে নেবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোট গ্রহণের জন্য দাবি জানান তিনি। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ সিটির ৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে স্বতন্ত্রসহ মেয়র পদে প্রার্থী রয়েছেন আটজন। তবে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন। মেয়র পদে বাকি প্রার্থীরা হলেন এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বুধবার জানিয়েছেন, গাজীপুর সিটিতে ৪৮০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

১০

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

১১

শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

১৩

একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

১৪

শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম

১৫

জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?

১৬

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

১৭

দুঃশাসনমুক্ত দেশ গঠনে বিএনপির বিকল্প নাই : মান্নান

১৮

২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

১৯

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুলল ভারত

২০
X