কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি নির্বাচন : কে কোথায় ভোট দেবেন

গাজীপুর সিটি নির্বাচন : কে কোথায় ভোট দেবেন
গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে এ ভোটগ্রহণ। তৃতীয়বারের মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়ছেন ৩৩৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন। টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জয়দেবপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কেন্দ্রে ভোট দেবেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়ার কলেজ রোড এলাকার নিউ ব্লোন স্কুল কেন্দ্রে, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি সরকার সিটি কনপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ও টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের আরিচপুর এলাকায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান। এবারের নির্বাচনে নগরের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন। ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১০

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১১

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১২

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৩

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৪

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৫

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৬

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৭

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৮

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৯

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

২০
X