কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমানবাহিনী প্রধানের

সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমানবাহিনী প্রধানের
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ শান্তিরক্ষী মিশনে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এ দিন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। এরপর তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ২৫২ জন বিমান বাহিনীর সদস্য, ছয়টি এমআই-সিরিজ হেলিকপ্টার ও একটি সি-১৩০ পরিবহন বিমান এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়োজিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১০

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১১

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৩

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৪

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১৫

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৬

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৭

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৮

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

২০
X