কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-মিলিটারি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

পুলিশ-মিলিটারি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি
সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘তারা (রাজনৈতিক দল) যদি সে ভারসাম্য তৈরি না করে, তাহলে পুলিশ-মিলিটারি দিয়ে নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করা সম্ভব হবে না।’ আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। সম্প্রতি তার নেপাল সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিইসি বলেন, ‘পুলিশ দিয়ে কিন্তু আমি ব্যালান্স (সমতা) তৈরি করব না। ব্যালান্সটা তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের মধ্যে সংলাপ অপরিহার্য। দলগুলোর মধ্যে যদি মোটাদাগে মতৈক্য না থাকে, তাহলে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন তুলে দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সহায়তা লাগবে। তাদের মধ্যে একটা সমঝোতা লাগবে।’ হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আমি মনে করি, সংলাপ যত করা যায় তত ভালো। এটা হওয়া খুব প্রয়োজন। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সহায়তা প্রত্যাশা করি।’ সিইসি বলেন, ‘সরকারের একটি ভিন্ন সত্তা রয়েছে। তার যে মন্ত্রণালয় ও বিভাগগুলো আছে, তাদের কাছ থেকে আন্তরিক ও সদিচ্ছাভিত্তিক সহায়তা না থাকলে নির্বাচন কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা সম্ভব হবে না।’ আরপিও সংশোধনে আইন মন্ত্রণালয়ের সাড়া না পাওয়ার ব্যাপারে হাবিবুল আউয়াল বলেন, ‘এটি ঠিক যে এখনো সাড়া আসেনি। তবে আসবে না, তা নয়। আমরা একটু অপেক্ষা করি। আমার বিশ্বাস, সরকার সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। আমরা মনে করি, যৌক্তিকভাবেই কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেটি সরকার অগ্রাহ্য করবে, বিষয়টি এমন নয়। আমরা আরও কিছুদিন দেখি।’ নির্বাচনের আগে নেপালের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সংলাপে বসবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ অন্যদিকে, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেবরাত  / মসজিদ-মাজারসহ সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

‎আগামীর বাংলাদেশ ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে : জামায়াত আমির

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে

দেশে ফিরল বাংলাদেশ দল

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

১০

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

১১

বদলে গেল ৪ কলেজের নাম

১২

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

১৩

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

১৪

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১৫

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

১৬

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১৭

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১৯

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

২০
X