কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি গণতন্ত্র মঞ্চের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশি হামলার ঘটনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। আজ বুধবার রাতে এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের পক্ষে সমন্বয়ক হাসনাত কাইয়ূম এ দাবি করেন।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী তাণ্ডব পরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের নীলনকশার অংশ। নজিরবিহীন এবং ন্যক্কারজনক এ ঘটনার জন্য সরকারি দলের যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার উদগ্র বাসনা দায়ী। এই সরকার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাভাবিক মূল্যবোধ ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে এমন নির্লজ্জ প্রচারে লিপ্ত হয়েছে যে, সমাজে সত্য-মিথ্যা একাকার হয়ে যাচ্ছে। তারা বরাবরের মতো এ ঘটনায়ও আক্রান্তদের আক্রমণকারী হিসেবে মিথ্যা মামলা দায়ের করেছে। গণতন্ত্র মঞ্চ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
এদিকে যৌথ বিবৃতিতে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের এ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সু্ষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই
১
১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
২
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
৩
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং
৪
বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে
৫
মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে
৬
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
৭
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার
৮
৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ
৯
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ
১০
রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার
১১
শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান
১২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ
১৩
একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ
১৪
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম
১৫
জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?