কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি মিছিল প্রধান সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই সিঁড়িতে দাঁড়িয়ে দলটির নেতারা বক্তব্য দেন। ওই সময় সিনিয়র নায়েবে আমির ও ভারপ্রাপ্ত মহাসচিব উপস্থিত ছিলেন। তারা বলেন, বর্তমান সরকার জালেম সরকার। আজকে সরকার গণতন্ত্রের কথা বলে। তাহলে আমাদের মিছিলে বাধা কেন? মিছিলের অধিকার কেড়ে নিয়েছে। এটা তো আওয়ামী লীগের আচরণ হয়েছে। এ সরকার সত্য কথা বলে না। তারা দেশের সম্পদ লুট করে জামাই আদরে আছে। অন্যদিকে মাওলানা মামুনুল হকসহ অসংখ্য আলেমকে কারাগারে আটকে রেখেছে। মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখব। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব।
নেতারা সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের শুভ বুদ্ধির উদয় হলে কোরবানির আগেই মামুনুল হকসহ বন্দি আলেমদের মুক্তি দিন। না হলে আল্লাহর গজব নেমে আসবে। মনে রাখবেন আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। আপনারা তো অনেক অপকর্ম করেছেন। রক্ষা পেতে চাইলে অবিলম্বে সব আলেমদের মুক্তি দিন।’
তারা বলেন, ‘তামাশার নির্বাচন জাতি চায় না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে পালানোর জায়গা পাবেন না। আজকে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। পেঁয়াজের দাম একলাফে ৮০ টাকা হয়েছে। এটার নাম কি স্মার্ট বাংলাদেশ?’
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
১
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
২
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৩
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৫
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৬
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
৭
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
৮
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
৯
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১০
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১১
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১২
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৩
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৪
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ
১৫
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
১৬
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
১৭
কমলো স্বর্ণের দাম, ভরি কত
১৮
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী
১৯
জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ