কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপিসহ সমমনা দল ও জোটের আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
আজ শনিবার সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি। ১০ দফা দাবি আদায় এবং সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ হয়।
ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার আবারও ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না, জনগণ এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে জনদাবি মেনে নিয়ে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে, আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
দেশে এখন ডিজিটাল কায়দায় একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক। সমাবেশে সরকারের দুর্নীতি, লুটপাট ও বিদেশে টাকা পাচারের চিত্র তুলে ধরেন ড. ফরহাদ।
Link a Story
সুষ্ঠু নির্বাচনে আ.লীগ ২৫টির বেশি আসন পাবে না : সমমনা জোট
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের মহাসচিব আবু সৈয়দ, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, যুগ্ম মহাসচিব আবু মেহেদী প্রমুখ নেতা।
এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, ফ্যাসিস্টরা সব সময় অনন্তকাল ক্ষমতায় থাকতে চায়। কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। জনগণ রাজপথে নেমে এসেছে। যে কোনো মুহূর্তে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। আর এদের পতনের মধ্য দিয়ে জনগণ একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ পাবে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
১
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৩
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৪
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
৫
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
৬
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
৭
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
৮
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
৯
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১০
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১১
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১২
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ
১৩
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
১৪
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
১৫
কমলো স্বর্ণের দাম, ভরি কত
১৬
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী
১৭
জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ
১৮
অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!
১৯
জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির