কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। বিএনপি অতীতে খুন করে ক্ষমতায় এসেছে এবং খুন করেই ক্ষমতায় থেকেছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বাংলাদেশে নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। এখানে নির্বাচন কমিশন স্বাধীন। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা অংশ না নেন তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি না নিয়ে যদি জনগণের জান-মালের নিরাপত্তার ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। যুবলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে সক্ষম।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে গণতন্ত্র না থাকলে কী করে বিএনপি জোটের অসত্য ও মিথ্যা কথা প্রচার হয়? বঙ্গবন্ধুর সময়ে পাট ও খাদ্য গুদামে আগুন দিয়ে খাদ্য সংকট তৈরি করেছিল। শেখ হাসিনার সময়েও একই কাজ করার চেষ্টা করছে। মনে রাখবেন মানুষের পাশে আছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন, উন্নত বাংলাদেশ গড়ছেন। কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব।
সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন প্রমুখ।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের
১
আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি
২
ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান
৩
১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু
৪
আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
৫
মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
৬
বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ
৭
বড় পর্দায় আসতে চলেছে নাগিন
৮
প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন
৯
কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা
১০
সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ
১১
সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্ঘাটন
১২
শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস
১৩
যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা
১৪
একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল
১৫
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১৬
তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৭
ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল