কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সেই ভারত পাত্তাই পেল না। রোববার বিশাখাপত্তমে কোহলি-রোহিতদের ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারী অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক আর শেন অ্যাবোটদের তোপে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শামি-সিরাজদের ওপর ঝড় বইয়ে দেন অস্ট্রেলিয়ান দুই ওপেনার হেড ও মার্শ। ৫০ ওভারের ম্যাচ অস্ট্রেলিয়া জেতে মাত্র ১১ ওভারে। ম্যাচ সেরা মিচেল স্টার্ক।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। অক্ষর প্যাটেল ২৯*, রবীন্দ্র জাদেজা ১৬, অধিনায়ক রোহিত শর্মা ১৩ রান করেন। বাকিরা কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে পাঁচ উইকেট নেন অজি পেসার মিচেল স্টার্ক। শন অ্যাবোট তিনটি, নাথান ইলিস দুটি উইকেট নেন।
১১৮ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া কোনো উইকেট হারায়নি । ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয় পাইয়ে দেন দুই ওপেনার। ৩০ বলে ১০ চারে ৫১ রানে অপরাজিত থাকেন ট্রাভিস হেড। ৩৬ বলে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। আগামী ২২ মার্চ চেন্নাইয়ে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই
১
১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
২
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
৩
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং
৪
বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে
৫
মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে
৬
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
৭
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার
৮
৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ
৯
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ
১০
রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার
১১
শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান
১২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ
১৩
একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ
১৪
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম
১৫
জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?