ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছিটকে গেলেন জাকির, অসুস্থ তামিম

ছিটকে গেলেন জাকির, অসুস্থ তামিম
অনুশীলনে চোট পেয়েছিলেন জাকির হাসান। সেই চোটে আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেই ছিটকে গেলেন প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া সিলেটের এ ব্যাটার। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে চোট পেয়েছেন তিনি। জানা গেছে, এ ব্যাটারের সুস্থ হতে সপ্তাহ তিনেক সময় লাগতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে মাঠে ফিরতে পারেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুরে নেমে পড়ে অনুশীলনেও। সেখানে ব্যাটিং অনুশীলনের সময় প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাতে চোট পান। কদিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকেই সুস্থ হয়ে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। Link a Story পুলিশ খুনের মামলার পলাতক আসামির দাওয়াতে যাচ্ছেন সাকিব এদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও অসুস্থ । ইংল্যান্ড সিরিজের পর থেকে জ্বরে ভুগছেন তিনি। তবে দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন ঠিকই। অসুস্থতা থাকলেও আগামী ১৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১০

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১১

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১২

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৩

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৫

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৬

ভলিবলের কামাল আর নেই

১৭

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৮

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৯

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

২০
X