ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

আমরা খুশি, সবাই খুশি : মিরাজ

আমরা খুশি, সবাই খুশি : মিরাজ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে রোমাঞ্চকর জয়ের দিনে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মেহেদী হাসান মিরাজ। জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, এই জয়ে আমরা খুশি, সবাই খুশি। গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে ফেরানো হয় তাকে। ফিরেই বল হাতে ৪ ওভারে ১২ রানে নেন চার উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। চার উইকেটের জয়ের ম্যাচে ব্যাট হাতে মিরাজ করেন ২০ রান। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পেরে খুশি মিরাজ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ টিম ম্যানেজমেন্ট আমার ওপর ভরসা করেছে, আমাকে এ ম্যাচে খেলিয়েছে। তারা মনে করেছে, আমি এ ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারব; বিশেষ করে এই উইকেটে। তারা যে আমাকে বিশ্বাস করেছে, সেটার প্রতিদান দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।’ Link a Story ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের তিনি আরও বলেন, ‘প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। প্রতিটা দলের বিপক্ষে আমাদের অনুভূতি একই রকম থাকে। কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা (সংবাদকর্মীরা) যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ বাংলাদেশ ম্যাচ জিতেছে।’ আগামী ১৪ মার্চ মিরপুরেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ইংল্যান্ডকে করা যাবে হোয়াইটওয়াশ। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘ইনশাআল্লাহ্, আমরা চেষ্টা করব। কারণ ভালো সুযোগ আমাদের সামনে। ইতিবাচক থেকে সামনের ম্যাচে কীভাবে আরও ভালো খেলা যায় তা নিয়েই ভাবছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X