স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ে যা বললেন মাশরাফী

সিরিজ জয়ে যা বললেন মাশরাফী
ঐতিহাসিক এক জয়ের সাক্ষী হলো মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন্স ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করা এই জয়ের জন্য প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানকে কৃতীত্ব দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী। ঘুরে দাঁড়াতে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের জয়ের একটি ছবিসহ পোস্ট করেন মাশরাফী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে।’ টি-টোয়েন্টি ক্রিকেটে সম্ভাবনাময় নতুন দলকে সমর্থন দেওয়ার কথাও জানান তিনি, ‘ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি। তরুণদের এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত।’ ছোট্ট ক্যারিয়ারজুড়ে কম সমালোচনা সইতে হয়নি নাজমুল হোসেন শান্তর। বিপর্যয়ের সময়ে দারুণ ইনিংস খেলায় টাইগার দলপতির কণ্ঠে ছিল শান্তর প্রশংসা। সঙ্গে মিরাজের অবদানকেও স্বরণ করেন তিনি, ‘শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X