স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১২০৫ দিনের অপেক্ষা শেষ কোহলির!

১২০৫ দিনের অপেক্ষা শেষ কোহলির!
ইডেন থেকে আহমেদাবাদ—মাঝে ১ হাজার ২০৫ দিনের বিরতি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটের ৭৫তম শতকটি করেন ভারতের সাবেক এই অধিনায়ক। বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবটা বেশ ভালোভাবে দিচ্ছে ভারত। স্বাগতিক ব্যাটারদের মধ্যে প্রথম শতরানের ইনিংস খেলেন শুভমান গিল। সব কিছুর পর ভারতীয়দের জন্য স্বস্তির বিষয় বিরাট কোহলির শতক। ধীরস্থির ব্যাটিংয়ে ২৪১ বলে ক্যারিয়ারের ২৮ টেস্ট শতকের দেখা পান তিনি। এতে মাত্র ৫টি চারের মার ছিল। এর আগে সর্বশেষ ২০১৯ সালে ২৩ নভেম্বর ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে শতক করেছিলেন ডানহাতি এই ব্যাটার। টেস্টের দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান শুভমান গিলের আউটের পর ২৩৫ রানে পিছিয়ে ছিল ভারত। এই অবস্থায় কোনো ব্যাটারকে খেলতে হতো বড় রানের ইনিংস। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট। ১০৮ টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটার গোটা ইনিংসজুড়ে ছাপ রাখেন অভিজ্ঞতার। ক্রিজে এসে শতক করা শুভমানকে পান তিনি। ডানহাতি এই ওপেনারকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন কোহলি। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে গড়েন ৬৪ রানের জুটি। এখন পর্যন্ত সবচেয়ে বড় ৮৪ রানের জুটি গড়েন উইকেটকিপার শ্রীকর ভারতকে নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১০

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১১

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১২

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৩

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১৪

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১৫

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১৬

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৭

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৮

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৯

রাজকে নিয়ে যা বললেন পরী

২০
X