স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের নির্ভুল পরিকল্পনায় হার : ক্লপ

প্রতিপক্ষের নির্ভুল পরিকল্পনায় হার : ক্লপ
চলতি মৌসুমে খুঁজে পাওয়া যাচ্ছিল না লিভারপুলকে। তাই অনেকটা বাধ্য হয়ে অলরেডদের কোচ ইর্য়ুগেন ক্লপ দ্রুত মৌসুম শেষ হওয়ার প্রার্থনা করেন। কিন্তু হঠাৎ করে ছন্দ ফিরে পায় তারা। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে অপরাজিত ছিল লিভারপুল। এর মধ্যে তিনটি জয়। একটি আবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের ইতিহাস গড়া জয়। গত এক মাসের ছন্দটা আর ধরে রাখতে পারল না দলটি। বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। ম্যাচের ২৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ফিলিপ বিলিং। অবশ্য সমতায় ফেরার সুযোগ পান মোহামেদ সালাহ। কিন্তু হাস্যকর এক পেনাল্টি শট নিয়ে সেই সুযোগ নষ্ট করেন মিসরীয় তারকা। এই হারে ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে লিভারপুল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠে এসেছে বোর্নমাউথ। ম্যাচের পর কোচ ইয়ুর্গেন ক্লপ অকপটে বললেন, প্রতিপক্ষের পরিকল্পনার জালে বন্দি ছিল তার দল। তিনি বলেন, ‘আজকে আমরা যা দেখাতে ও করতে চেয়েছিলাম, মাঠে করেছি তার ঠিক উল্টোটি। আমার মনে হয়, বোর্নমাউথ যেভাবে চেয়েছে, প্রায় ৯৫ মিনিট আমরা সেভাবেই খেলে গেছি। কয়েক মিনিট সম্ভবত, স্রেফ কিছু মুহূর্ত আমরা নিজেদের চাওয়ামতো খেলতে পেরেছি।’ Link a Story রিয়ালের হোটেলের সামনে লিভারপুল সমর্থকদের উন্মত্ত আচরণ এ সময় তিনি আরও যোগ করেন, ‘কী আর বলতে পারি! এটা আসলে আমাদের ম্যাচই ছিল না। প্রথমার্ধে আমরাই দাপুটে ছিলাম, কিন্তু আঁটসাঁট একটি দলের বিপক্ষে বেশির ভাগ সময়ই আমরা বল ঠেলেছি ভুল জায়গায়।’ ৭০ মিনিটে সালাহর পেনাল্টি ব্যর্থতা নিয়ে আক্ষেপ ছিল জার্মান কোচের কণ্ঠে, ‘সে তখন স্কোর করতে পারলে আমাদের সামগ্রিক পারফরম্যান্স ভালো হয়ে উঠত না, তবে ম্যাচের ফল হয়তো বদলে যেত। তবে সে অনেক গোল করে, এখানে পেনাল্টি মিস করে ফেলেছে। জীবনটাই এমন।’ Link a Story উলভসের কাছে হেরে ট্রলের শিকার ক্লপ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X