ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের পর এবার সাকিবও

তামিমের পর এবার সাকিবও
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। শনিবার সিলেটে প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব দেখান তারকা অলরাউন্ডার। এই মাইলফলক ছুঁতে সাকিবের দরকার ছিল ২৪ রান। কার্টিস ক্যাম্পারের বলে দ্রুত সিঙ্গেল মাইলফলকে পৌঁছান সাকিব। পূর্ণ হয় ওয়ানডে ক্যারিয়ারে তার ৭ হাজার রান। সাকিবের আগে বাংলাদেশের কেবল একজন ব্যাটসম্যানই ওয়ানডেতে ৭ হাজারের দেখা পেয়েছেন। আইরিশদের বিপক্ষে এই ম্যাচে ৩ রানে আউট হয়ে তামিম ইকবালের ক্যারিয়ার রান এখন ৮ হাজার ১৪৬। ৭ হাজার ছুঁতে তামিমের লেগেছিল ২০৪ ইনিংস, সাকিবের লাগল ২১৬ ইনিংস। মাইলফলকের ম্যাচে সেঞ্চুরিটাও পেতে পারতেন সাকিব। তবে অল্পের জন্য হয়নি। সেঞ্চুরি থেকে সাত রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। গ্রাহাম হামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। ৮৯ বলে নয় চারে ৯৩ রানে ফেরেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের এটি চতুর্থবারের মতো নব্বইয়ের ঘরে আউট হওয়ার ঘটনা। ওয়ানডে ক্রিকেটে সাকিবের সেঞ্চুরি ৯টি। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন বছর চারেক আগে ২০১৯ বিশ্বকাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১০

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১১

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১২

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৩

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৪

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৫

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৬

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৭

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৮

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৯

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

২০
X