কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা। গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপে বাংলাদেশও খেলেছিল। জিতেছিল মাত্র দুটি ম্যাচ (নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে)। সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায়। সেখানে দাপটের সঙ্গে সেমিতে উঠা ইংল্যান্ড হারিয়েছিল ভারতকে। ফাইনালে হারায় দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানকে।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড সেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মাটিতে হলো হোয়াইটওয়াশ। টানা দুই হারের পর শেষ ম্যাচেও ১৬ রানের হতাশাজনক হার। কপালে জুটল ধবল ধোলাইয়ের লজ্জা। ইংলিশ অধিনায়ক বাটলারের কাছে সিরিজটি ছিল চরম হতাশার।
ঠিক উল্টো আবহ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে। টি-টোয়েন্টি সিরিজের ক্ষুরধার সাফল্যে ব্যাপক উচ্ছ্বসিত তিনি।
ওয়ানডেতে বাংলাদেশ একটা পর্যায়ে গেলেও টি-টোয়েন্টিতে ছিল নাজুক। ইংলিশদের ৩-০তে হারানোর পর সাকিবের চোখ সরাসরি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ম্যাচের পর সাকিব বলেন, ‘আমরা খুবই ভালো খেলেছি টি-টোয়েন্টি সিরিজে। আর সেটা সব জায়গাতেই, ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং। আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’
Link a Story
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘কঠিন উইকেটেও ব্যাটাররা ভালো করেছে। বিশেষ করে লিটন ও রনির ব্যাটিং দারুণ একটা সংগ্রহ এনে দেয়। আমরা নিজেদের পরিকল্পনা মাঠে প্রয়োগ করতে পেরেছি।’
২ উইকেটে বাংলাদেশ করেছিল ১৫৮ রান। জবাবে শুরুতে সল্টকে হারালেও মালান ও বাটলারের ব্যাটে জয়ের স্বপ্নে বিভোর ছিল ইংল্যান্ড। কিন্তু এক ওভারে টানা দুই বলে দুজনের বিদায়ে চাপে পড়ে দলটি।
সাকিব বলেন, ‘ঐ ওভারে টানা দুই বলে দুজনের বিদায় ম্যাচের চিত্র বদলে দেয়। সেখান থেকেই ম্যাচ জয়ের মোমেন্টাম পাই আমরা।’ সাকিবের চোখ এখন আয়ারল্যান্ড সিরিজে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়ারল্যান্ড আমাদের জন্য চ্যালেঞ্জের হবে। আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
১
তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু
২
ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স
৩
ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার
৪
মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা
৫
অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা
৬
যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে
৭
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
৮
সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান
৯
ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের
১০
ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি
১১
আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব
১২
প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩
বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন
১৪
নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ
১৫
বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড
১৬
টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?
১৭
ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন