ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অবসরে সাফজয়ী তারকা

হঠাৎ অবসরে সাফজয়ী তারকা
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটনের দায়িত্ব ছাড়ার ঘোষণার দিনে পেশাদার ফুটবল ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারী জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাত জাহান স্বপ্না। আজ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে। ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’ নারী ফুটবলের সবচেয়ে বড় সাফল্য ছিল সাফ চ্যাম্পিয়নশিপ জয়। গত বছর নেপালে ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দীর্ঘকায় ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। আসরে চার গোল করা এ ফুটবলার অবসর ঘোষণা দেওয়া পোস্টে আরও লিখেছেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’ নারী দল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেল বুধবার পারিবারিক জরুরি কাজের কথা বলে জাতীয় দলের ক্যাম্প থেকে দুই দিনের ছুটি নিয়েছেন সিরাত জাহান স্বপ্না। ছুটি শেষে আগামীকাল শনিবার তার ক্যাম্পে ফেরার কথা। কিন্তু ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন— ক্যারিয়ারটা তিনি আর লম্বা করতে চান না। স্বপ্নার এমন ঘোষণার মূলে ছিল হতাশা। নারী দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সাফ জয়ের পর থেকে ধারাবাহিক অনুশীলনে থাকলেও মেয়েরা খেলার সুযোগ পাচ্ছে না। ভারত ও নেপাল দল এরইমধ্যে ৭-৮টি ম্যাচ খেলেছে। বিপরীতে কোনো ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এ কারণে স্বপ্নার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ওই সূত্র। স্বপ্নার মতো হতাশা ভর করেছে আরও একাধিক ফুটবলারের মাঝে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১০

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১১

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১২

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৩

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৪

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৫

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৬

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৭

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৮

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৯

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

২০
X