স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত
রান বন্যার সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত। মঙ্গলবার ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের ৯০ রানে হারিয়েছে রোহিত শর্মা শিবির। তিন ম্যাচ সিরিজে ভারত জিতল ৩-০ ব্যবধানে। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে এ নিয়ে তিনবার ধবলধোলাইয়ের লজ্জা দিল কোহলিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৮৫ রান করে ভারত। জবাবে নিউজিল্যান্ড ৪১.২ ওভারে গুটিয়ে যায় ২৯৫ রানে। দুই সেঞ্চুরিয়ান রোহিত ও শুভমান গিলকে টপকে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে তিন উইকেট নেওয়া শার্দুল ঠাকুর। জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের হয়ে লড়েছেন বলতে গেলে শুধু ডেভন কনওয়ে। ১০০ বলে কিউই ওপেনার খেলেন ১৩৮ রানের ঝলমলে ইনিংস। ১২ চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ডেভন। বাকিদের মধ্যে কেউ পাননি ফিফটির দেখা। ৪২ রান করেন হেনরি নিকোলস। মিচেল সান্টনার ৩৪, মাইকেল ব্রেসওয়েল ২৬, ড্যারেল মিচেল ২৪ রান করেন। বল হাতে ভারতের হয়ে শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। যুবেন্দ্র চাহাল দুটি, হার্দিক পান্ডিয়া ও উমরান মালিক নেন একটি করে উইকেট। এর আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ২১২ রান তোলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৮৫ বলে নয় চার ও ছয়টি ছক্কায় ১০১ রান করে ব্রেসওয়েলের বলে বিদায় নেন রোহিত। ওয়ানডেতে ভারত অধিনায়কের এটি ৩০তম সেঞ্চুরি। তিন বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন রোহিত। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা শুভমান গিল এই ম্যাচে খেলেন ১১২ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। তার ইনিংস সাজানো ১৩টি চার ও ৫ ছক্কায়। এ ছাড়া দলের হয়ে হার্দিক পান্ডিয়া ৫৪, বিরাট কোহলি ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও টিকনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১০

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১১

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১২

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৩

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৪

রাজকে নিয়ে যা বললেন পরী

১৫

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৬

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৭

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৮

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৯

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

২০
X