স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

গোটা দলকে এক সুতোয় গেঁথেছিলেন মেসি

গোটা দলকে এক সুতোয় গেঁথেছিলেন মেসি
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বেশিরভাগ ফুটবলারের মুখে ছিল একটি কথা, ‘মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই।’ যতটা না আর্জেন্টিনা, তার চেয়েও যেন বেশি ছিল মেসি। বিষয়টি আসলে তেমনই হয়েছিল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। অথচ সোনালি ট্রফিটা অধরা। মেসির জন্য স্বাভাবিকভাবেই মাঠে দৃঢ় প্রত্যয়ী ছিল সতীর্থরা। দলকে একতাবদ্ধ করতে মেসিও ছিলেন মরিয়া। কীভাবে গোটা দলকে উজ্জীবিত করা যায়, তা ভালো করেই মেসি দেখিয়েছেন এবার কাতার বিশ্বকাপে। সামনে থেকে তিনি দিয়েছেন বলিষ্ঠ নেতৃত্ব। আবার মাঠের পারফরম্যান্সেও ছিলেন তুখোড়। করেছেন সাত গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও কয়েকটি। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দলের ওপর মেসির প্রভাব অনেক। তিনি দলের সবাইকে গেঁথেছিলেন এক সুঁতোয়। বিশ্বকাপ জেতার মাসখানেক পর মেসিকে নিয়ে এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। জনপ্রিয় ইউনিভারসো ভালভাদো শো-তে স্কালোনি বলেন, ‘সে (মেসি) ফুটবলের একজন আদর্শ নেতা। আপনারা তা দেখেছেন। সে যখন কথা বলে, তখন সঠিক কথাই বলে। সতীর্থরা তার দিকে যে দৃষ্টিতে তাকায়, সেখানে থাকে শ্রদ্ধা... এটি ব্যাখ্যা করা খুব কঠিন।’ ‘সে তার সতীর্থদের মাঝে এমন সব ভাবনা সঞ্চারিত করে যা আগে কখনো দেখিনি। বিষয়টা কেবল একজন ফুটবলার হিসেবে নয়। এটা বলা কঠিন, আমি এ বিষয়ে বলতে পারি। মেসির কথায় সতীর্থদের মধ্যে কী সঞ্চারিত হয়, সেটা অনুভব করতে হলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X