স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত দ্বৈরথে কোটি কোটি দর্শক!

পাক-ভারত দ্বৈরথে কোটি কোটি দর্শক!
মেলবোর্নে গত রোববার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে ভারত জেতে ৪ উইকেটে। এক বিরাট কোহলির নান্দনিক ব্যাটিংয়ে ওলট-পালট হয়ে যায় অনেক কিছু। মেলবোর্নে অনুষ্ঠিত সেই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছিল প্রায় লাখ খানেক দর্শক। গোটা বিশ্বে টিভি পর্দা কিংবা অ্যাপে কত মানুষ দেখেছেন এই ম্যাচটি? তার সঠিক তথ্য না পাওয়া গেলেও দুটি অ্যাপের পরিসংখ্যানে অনেকটাই তা স্পষ্ট, এই ম্যাচ দেখেছে কোটি কোটি দর্শক। ডিজনি ও হটস্টার অ্যাপে পাকিস্তান-ভারত ম্যাচ প্রত্যক্ষ করেছে প্রায় এক কোটি ৮০ লাখ দর্শক। যা এই অ্যাপের রেকর্ড। আগেরটি ছিল চলতি বছরের এশিয়া কাপে পাক-ভারত লড়াই। যেখানে এই দুই অ্যাপে মোট এক কোটি ৪০ লাখ মানুষ খেলা উপভোগ করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক-ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে স্টার স্পোর্টস। টিভি পর্দায় সেই সংখ্যাটা আরও অনেক অনেক বেশি। যদিও তার হিসাবটা পাওয়া যায়নি। ডিজনি ও হটস্টার অ্যাপ তাদের হিসাবে বলছে, পাক-ভারত ম্যাচের প্রথম বলটি যখন পেসার ভুবনেশ্বর করেন, তখন ম্যাচের দর্শক ছিল ৩৬ লাখ। পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর তা দাঁড়ায় এক কোটি দশ লাখে। কোহলির ব্যাটিং ঝড়ে ভারত যখন জয়ের পথে, তখন ম্যাচের দর্শকের সংখ্যা পৌঁছায় ১ কোটি ৮০ লাখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

১০

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

১১

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

১২

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

১৩

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

১৪

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৫

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১৬

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

টুপির রাজনীতি ও নির্বাচন

১৮

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৯

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

২০
X