কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের অনেকখানি আলো কেড়ে নিয়েছে সৌদি আরব। ম্যাচে দলটির ফুটবলার ইয়াসির আল শাহরানি মুখে গুরুতর আঘাত পান। এমনকি তার জীবন শঙ্কায় পড়ে যায়। এবার সফল অস্ত্রোপচারের পর ইয়াসিরকে নিয়ে সুখবর জানাল সৌদি ফুটবল ফেডারেশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে ইয়াসিরের সফল অস্ত্রোপচার করা হয়েছে, এখন সুস্থ আছেন। তবে আরও কয়েক দিন তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আনন্দে ভাসছে সৌদি। কিন্তু এর মধ্যেই অস্বস্তি তাড়া করে ফিরছে দলটির ভক্ত-সমর্থকদের। কারণ, ম্যাচের শেষ দিকে নিজদের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে গুরুতর ইনজুরিতে পড়েছেন দলটির ফুটবলার ইয়াসির।
সৌদি জাতীয় দলের টুইটারে আল শাহরানির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই— আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা আমার জন্য এবং সৌদি জাতীয় দলের জন্য দোয়া করবেন।’
ঘটনাটি ঘটেছিল ম্যাচের অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে চলে আসেন সৌদির গোলকিপার আল ওয়াইসি। ঠিক তখনই ইয়াসির লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে পড়েন বিপাকে। গোলকিপারের হাঁটু বেশ জোরে আঘাত করে তার মুখে। গুরুতর এই আঘাতে তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। চোটে পড়ে অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। রক্তে ভেসে যায় তার মুখ। তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এক্স-রের পর জানা যায়, চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬
১
আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে
২
সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই
৩
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
৪
অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
৫
সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
৬
ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান
৭
নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি
৮
ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
৯
৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী
১০
ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা
১১
আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান
১২
আগুনে পুড়ল বিদ্যালয়
১৩
শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা
১৪
সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১
১৫
নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু