কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ঘর গুছিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আর নিজেদের প্রস্তুতি দ্রুত সারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ধারাভাষ্য প্যানেল।
এখানে বেধেছে বিপত্তি। পিসিবির বিরুদ্ধে আবারও অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। সদ্য বিদায়ী সভাপতির দাবি পিএসএলে ধারাভাষ্য দিতে তাকে ক্ষমা চাইতে বলেছে পিসিবি। যদিও বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে রমিজ রাজা বলেন, ‘তারা চায় আমি আগে তাদের কাছে ক্ষমা চাই, এরপর ধারাভাষ্য দেওয়ার জন্য একটি আবেদন করি। ক্ষমা চাওয়ার পর তারা বিষয়টি ভেবে দেখবে।’
এরপর ভক্তদের উদ্দেশে তিনি একটি প্রশ্ন রাখেন, ‘আপনারা কী মনে করেন যে আমার এটা করা উচিত?’
তবে অস্বীকার করে রমিজ রাজার এই অভিযোগের জবাব দিয়েছে পিসিবি। আসছে পিএসএলের নতুন আসরে ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে রমিজ রাজার কোনো বাধা নেই বলে জানিয়েছেন পিসিবির এক প্রতিনিধি। এর ব্যাখ্যায় সেই প্রতিনিধি বলেন, ‘ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে রমিজ রাজার কোনো বাধা নেই। অন্তত পিসিবির দিক থেকে কোনো বাধা তো নেই। তিনি যেখানে যখনই চান, ধারাভাষ্য দিতে পারেন। পিসিবি কোনো কিছুর জন্যই তাকে ক্ষমাও চাইতে বলা হয়নি। এর আগে সংবাদ সম্মেলনেও পিসিবি সভাপতি নাজাম শেঠি ও ম্যানেজমেন্ট কমিটি এর ব্যাখ্যা করেছে।’
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’
১
কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি
২
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৩
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
৪
সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
৫
চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা
৬
বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া
৭
বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
৮
যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
৯
সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প
১০
আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল
১১
জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত
১২
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১৩
অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি