কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
‘লিসেনিং রুম’ প্ল্যাটফর্মের উন্নয়নের জন্য ব্যবহারকারীদের সাহায্য চেয়েছে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। সাহায্যের অংশ হিসেবে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীরা ইউটিউব মিউজিকের এই রুমে প্রবেশ করে গান শুনবেন। তারপর নিজেদের অভিজ্ঞতা থেকে মতামত দেবেন ইউটিউবকে।
যারাই নির্বাচিত হবেন, তাদের লিসেনিং রুম সম্পর্কিত কোনো তথ্য বাইরে প্রকাশ করবেন না বলে প্রতিশ্রুতি দিতে হবে।
এর মাধ্যমে মূলত ব্যবহারকারী এবং শ্রোতারা ইউটিউব মিউজিককে কীভাবে দেখতে চান, সে বিষয়েই ধারণা নিতে চায় গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
ইউটিউব জানিয়েছে, যারা অন্তত এক বছর ধরে ইউটিউব মিউজিক নিয়মিত ব্যবহার করে আসছেন, তারা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এ জন্য ইউটিউব মিউজিকে প্রবেশ করে ‘লিসেনিং রুম’-এ গিয়ে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে।
আবেদন থেকে যারা নির্বাচিত হবেন, তারাই পরীক্ষামূলকভাবে লিসেনিং রুম প্রথম ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি তারা ইউটিউব মিউজিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
তবে যারা এখানে নিবন্ধন করবেন, তাদের শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে গোপনীয়তা রক্ষা করা। যারাই নির্বাচিত হবেন, তাদের লিসেনিং রুম সম্পর্কিত কোনো তথ্য বাইরে প্রকাশ করবেন না বলে প্রতিশ্রুতি দিতে হবে।
এর অর্থ হচ্ছে তারা লিসেনিং রুমের স্ক্রিনশট, রেকর্ডিং বা ছবি বাইরে প্রকাশ করতে পারবেন না।
যারা নির্বাচিত হবেন তাদের আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ইমেইল বার্তায় জানিয়ে দেবে ইউটিউব। সেই ইমেইলে পরবর্তী ধাপগুলোর নির্দেশনাও দেওয়া থাকবে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১
বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল
২
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
৩
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
৪
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
৫
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ
৬
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
৭
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
৮
কমলো স্বর্ণের দাম, ভরি কত
৯
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী
১০
জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ
১১
অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!
১২
জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির
১৩
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
১৪
নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু
১৫
ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া
১৬
২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন