কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জেন্ডার বৈষম্য এখন বিলুপ্তির পথে : আরমা দত্ত

জেন্ডার বৈষম্য এখন বিলুপ্তির পথে : আরমা দত্ত
বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-১১-এর সম্মানিত সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত বলেন, এখন আর নারী-পুরুষের অধিকারের কোনো ভেদাভেদ নেই, জেন্ডার বৈষম্যও এখন বিলুপ্তির পথে। দেশের স্বাধীনতা সংগ্রামের মতোই বাংলার নারীরা দেশের উন্নয়নে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। নারীরা অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখছে। নারীদের উন্নয়নে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মিরপুর মটস্ মাঠে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফিতা কেটে নারী নেতৃত্ব মেলার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর সুস্মিতা বাইক, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশনস্ চন্দন জেড গমেজ। এ ছাড়া ১২টি নারী সংগঠনের সদস্য, কর্মএলাকার দুজন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর অপারেশনস্ লিমা হান্না দারিং। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন আরবান প্রোগ্রামের টেকনিক্যাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর যোয়ান্না ডি’রোজারিও। তিনি বলেন, নারীরা জানিয়েছেন তাদের স্বপ্নের কথা। নারী নেতৃত্বদের সবার কাছ থেকে গল্প শুনতে পারলে একটা তথ্যচিত্র তৈরি করা যেত। আগারগাঁও মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রাশিদা বেগম বলেন, আমরা নারীরা চাইলে সব পারি। আমরা নারী, আমরা পারি। নারী নেত্বত্ব মেলায় আগারগাঁও মহিলা সমবায় সমিতি লিমিটেড, প্রেরণা মহিলা সমবায় সমিতি লিমিটেড, একতা মহিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, আশার আলো মহিলা সমবায় সমিতি লিমিটেড, সততা মহিলা সমবায় সমিতি লিমিটেড, প্রবাহ বহুমুখী মহিলা সমবায় সমিতি লিমিটেড স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১০

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১১

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১২

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৩

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৬

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৭

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৮

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১৯

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

২০
X