সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ইউক্রেনে পুতিন

হঠাৎ ইউক্রেনে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই ইউক্রেনের শহর মারিওপোল সফর করেছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাসের পর থেকে রুশ বাহিনীর দখলে রয়েছে। ক্রেমলিনকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস রোববার জানিয়েছে, হেলিকপ্টারে করে পুতিন মারিওপোল যান। তিনি শহরটির বেশ কয়েকটি জেলা হেলিকপ্টারে করে ঘুরে দেখেন এবং হেলিকপ্টার থেকে নেমে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। খবর আলজাজিরা। এর আগে ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়া দখলের নবম বার্ষিকীতে পুতিন ক্রিমিয়ায় যান বলে খবর পাওয়া যায়। তার এক দিন পর তিনি মারিওপোল যাওয়ার এই খবর এলো। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার প্রচারিত ফুটেজে দেখা যায়, কৃষ্ণসাগরপাড়ের বন্দর শহর সেভাস্তোপোল পরিদর্শন করছেন পুতিন। এ সময় তার সঙ্গে মস্কোর নিয়োগকৃত ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ উপস্থিত ছিলেন। Link a Story পুতিন কি গ্রেপ্তার হবেন ২০১৪ সালে এক গণভোটের পর ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। যদিও ওই গণভোটকে কিয়েভ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার পাশাপাশি গত বছরের পর ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখলে নিয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১০

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১২

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৩

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৪

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৫

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৬

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৭

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৮

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৯

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

২০
X