কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রচার বন্ধে টুইটার-ইউটিউবকে নির্দেশ

মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রচার বন্ধে টুইটার-ইউটিউবকে নির্দেশ
গুজরাট দাঙ্গা ও নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) তৈরি তথ্যচিত্রটি প্রচার বন্ধ করতে ইউটিউবকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। এ ছাড়া এ সম্পর্কিত অন্তত ৫০টি টুইট, যেখানে ওই তথ্যচিত্রের ‘লিংক’ দেওয়া হয়েছে, সেগুলোও ব্লক করতে টুইটারকে বলা হয়েছে। ভবিষ্যতেও যদি কেউ এমন কাজ করে, সে ক্ষেত্রেও তা মুছে দেওয়ার নির্দেশ ইউটিউব ও টুইটারকে দেওয়া হয়েছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা কাঞ্চন গুপ্ত এক টুইটে এই তথ্য জানান। খবর আলজাজিরার। ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ নামের ওই তথ্যচিত্র বিজেপি ও গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা তুলে ধরেছে। গত ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব প্রচার করা হয়। প্রথম পর্ব প্রচারের পর এটা নিয়ে যুক্তরাজ্য ও ভারতে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিবিসির এ তথ্যচিত্রকে প্রোপাগান্ডা বলে আখ্যায়িত করেছে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি। এদিকে তথ্যচিত্রটি সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে, তার সঙ্গে তিনি সহমত নন। বিবিসি ওই তথ্যচিত্র ভারতে সম্প্রচার করেনি। কাঞ্চন গুপ্ত জানান, মোদিকে নিয়ে প্রচারিত বিবিসির প্রথম পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া টুইটারে এ নিয়ে প্রায় ৫০টি লিংক শেয়ার করা হয়েছে। এগুলোও সরিয়ে ফেলতে নির্দেশনা প্রদান করা হয়েছে। আইটি আইনের ধারা ২০২১ অনুযায়ী এসব লিংক সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১০

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১১

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১২

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৩

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৪

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৫

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৭

ভারতের জন্য দুঃসংবাদ

১৮

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৯

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

২০
X