কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত
আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে তিন নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। অবৈধ শারীরিক সম্পর্ক, ডাকাতি, সমকামিতাসহ বেশ কিছু ‘নৈতিক অপরাধের’ জন্য তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে এক তালেবান কর্মকর্তা।
বেত্রাঘাতের ঘটনাটি ঘটেছে পূর্ব আফগানিস্তানের লোগার অঞ্চলে। এই অঞ্চলটির তালেবান মুখপাত্র ওমর মনসুর মুজাহিদ বলেন, শাস্তির পর ওই তিন নারীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েক পুরুষকে জেলে পাঠানো হয়েছে। তবে ঠিক কয়জনকে জেলে পাঠানো হয়েছে, তা তিনি পরিষ্কার করে কিছু বলেননি।
অন্য এক তালেবান কর্মকর্তা বলেন, প্রত্যেক পুরুষ ও নারীকে ২১ থেকে ৩৯টি করে বেত্রাঘাত করা হয়েছে। এক ব্যক্তিকে সর্বাধিক ৩৯টি বেত্রাঘাত করা হয়েছে।
চলতি মাসে প্রকাশ্যে চালানো বেত্রাঘাতের এটি দ্বিতীয় ঘটনা। আর এর মধ্য দিয়ে তালেবানের গত শতাব্দীর নব্বই দশকের মতো আবারও কট্টর ধর্মীয় শাসনে ফিরে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো।
এর আগে গত সপ্তাহে উত্তর আফগানিস্তানের তাকহার প্রদেশে ৯ নারীসহ ১৯ ব্যক্তিকে একইভাবে বেত্রাঘাত করা হয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
১
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
২
সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
৩
চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা
৪
বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া
৫
বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
৬
যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
৭
সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প
৮
আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল
৯
জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত
১০
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১১
অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি